রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮

অন্ধকার শহরে আলো

হয়তোবা কোনো এক মাঝরাতে  আমি তোমার ঘুম ভাঙাবো
সেদিন হয়তোবা আমাকে তোমার মনের দেখার ইচ্ছে হতে পারে
আয়নার সামনে দাঁড়িয়ে তুমি তোমার চোখে চোখ রেখে
চলে এসো হারিয়ে যাওয়া অলেখা কাব্যের শহরে।
চোখের কোণে পানি দেখে
তোমার হয়তোবা খুব কষ্ট অনুভব হতে পারে
যখন তুমি চোখ খুলে অন্ধকার শহরে আলো দেখবে।
তখন তোমার বয়স হবে ২৬ থেকে ২৭। ..





বুধবার, ১ আগস্ট, ২০১৮

"বাংলা মায়ের দামাল ছেলে"
আমি মুক্তিযুদ্ধ দেখিনি ভাষা আন্দোলন দেখিনি। যখনই মুক্তিযুদ্ধ বা ভাষা আন্দোলন ইতিহাসের কথা শুনি বা পড়ি তখন একটা কথা বলে সবাইঃ
"বাংলা মায়ের দামাল ছেলে"
এই দামাল ছেলে বলতে কতটুকু সাহসী বুঝানো হয়েছে তা বুজতে পারিনি বা কেনই বলা হয় "বাংলা মায়ের দামাল" ছেলে বলা হয়। তাদের সাহসিকতা কোনো আনুমান আমার ছিলোনা।
কিন্তু
আজ যখন আমার ছোটো ছোটো ভাইরা রাস্তায় নেমে অন্যায়ের প্রতিবাদ করছে। 
তাদের সাহসিকতা দেখে শুধু একটা কথাই বার বার মনে পরছে। 
"বাংলা মায়ের দামাল ছেলে"
"আমি বাঙালি, গর্বিত বাঙালি"